Pinterest Design vs Bangladesh Reality: Interior Design Guide

Author: Nisat Jebin (nisat.archiaccent@gmail.com)

Pinterest খুললেই আমাদের মনে হয়, এই design টা যদি আমার বাসায় করা যেত।
পরিপাটি space, soft lighting, flawless furniture- সবকিছুই দেখতে নিখুঁত। কিন্তু যখন সেই design বাস্তবে, বাংলাদেশে কোনো flat বা বাড়িতে করতে যাই তখন স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন আসে,
“Pinterest-এর design কি আসলেই এখানে করা সম্ভব, নাকি শুধু inspiration হিসেবেই ভালো?”
এই blog-এ আমরা খুব সহজ, বাস্তব আর সোজা ভাষায় এই বিষয়টা পরিষ্কার করার চেষ্টা করবো।

𝐏𝐢𝐧𝐭𝐞𝐫𝐞𝐬𝐭-এর ডিজাইন এত পারফেক্ট লাগে কেন?
Pinterest-এ যেসব interior design আমরা দেখি, সেগুলোর বেশিরভাগই—
1. Professional lighting-এ তোলা
2. দামী material ব্যবহার করে তৈরি
3. Budget limitation ছাড়াই design করা
4. নির্দিষ্ট lifestyle মাথায় রেখে পরিকল্পনা করা
এই কারণেই design গুলো এত সুন্দর লাগে। কিন্তু বাস্তব জীবনের সব সীমাবদ্ধতা এখানে ধরা থাকে না।

Bangladesh-এর বাস্তবতায় কোথায় সমস্যা হয়?
১. Budget-এর ব্যাপার
Pinterest-এর অনেক design বড় budget ধরে করা। কিন্তু বাংলাদেশে বেশিরভাগ client চান নির্দিষ্ট budget-এর ভেতরে সুন্দর design। তাই এখানে exact copy না করে idea-টাকে নিজের budget অনুযায়ী মানিয়ে নেওয়াটাই সবচেয়ে বাস্তবসম্মত উপায়।

২. Material পাওয়া যায় কি না
Pinterest-এ দেখা অনেক material যেমন বিশেষ ধরনের veneer, আলাদা texture বা finish, custom fitting। বাংলাদেশে হয় এগুলো পাওয়া যায় না, না হলে অনেক বেশি খরচ পড়ে। তাই local material ব্যবহার করে কাছাকাছি look তৈরি করাই সবচেয়ে smart solution।

৩. Space-এর সীমাবদ্ধতা
Pinterest-এর design অনেক সময় বড় বাড়ি বা villa-এর জন্য করা হয়। কিন্তু আমাদের বাস্তবতা হলো তুলনামূলক ছোট flat, storage-এর অভাব এবং চলাচলের জায়গা সীমিত। এই অবস্থায় ভালো space planning ছাড়া Pinterest-এর design copy করা প্রায় অসম্ভব।

৪. আবহাওয়া ও maintenance
White sofa, open shelf বা হালকা রঙের পর্দা দেখতে সুন্দর। কিন্তু আমাদের ধুলো, আর্দ্রতা আর দৈনন্দিন ব্যবহারের কথা না ভাবলে এই design গুলো খুব দ্রুত সমস্যার কারণ হয়ে দাঁড়ায়।

তাহলে Pinterest design কি একেবারেই করা যাবে না?
একেবারেই তা নয়। Pinterest design impossible না। Planning ছাড়া Pinterest design-ই আসলে সমস্যা তৈরি করে। একজন professional interior designer সাধারণত যা করেন –
1. Pinterest থেকে মূল idea নেন
2. Client-এর lifestyle বোঝেন
3. Budget ও local material অনুযায়ী design বদলান
4. দীর্ঘমেয়াদে ব্যবহারযোগ্যতা নিশ্চিত করেন
এই জায়গাতেই একজন designer-এর গুরুত্ব বোঝা যায়।

Pinterest inspiration ব্যবহার করার সঠিক উপায়
✔️ হুবহু copy করার চেষ্টা করবেন না
✔️ রঙ, mood আর layout-এর idea নিন
✔️ নিজের space অনুযায়ী বাস্তব আলোচনা করুন
✔️ নিজেকে প্রশ্ন করুন—এই design কি আমার বাসার জন্য practical?

শেষ কথা
Pinterest আমাদের স্বপ্ন দেখায়। আর interior designer সেই স্বপ্নটাকে বাংলাদেশের বাস্তবতার সাথে মানিয়ে বাস্তব করে তোলেন। তাই পরেরবার Pinterest-এ কোনো design ভালো লাগলে ভাববেন না, এটা হবে না। বরং ভাবুন, এটা কীভাবে আমার বাসার জন্য সুন্দর ও ব্যবহারযোগ্য করা যায়।

ঠিক পরিকল্পনা থাকলে, Pinterest inspiration দিয়েই তৈরি হতে পারে একটি সুন্দর, practical আর আরামদায়ক interior।

Public Article

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *